
নিজস্ব প্রতিবেদক | BCN Channel
ফরিদপুর: আনুমানিক চার লক্ষ বিশ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল (২৪ অক্টোবর ২০২৫) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর-মাগুরাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা- মৃত নুরুল আলম মজুমদার, সাং- রামগড়, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি;
২। মোঃ শিহাব (৩১), পিতা- মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং- ফুরসন্দী লক্ষীপুর, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।
অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ৪,২০,০০০ টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা এবং ১৬,১৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত টাকা সহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি তরুণ সমাজকে ধ্বংস করছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। র্যাব “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।